বিশ্বনাথে সিনিয়র শিক্ষক আব্দুল মোত্তালেবের ইন্তেকাল প্রতিনিধি: আবদুল হামিদ রানা
সিলেটের বিশ্বনাথ পৌর শহরে অবস্থিত শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোত্তালেব আর নেই। শনিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আব্দুল মোত্তালেব একজন সৎ, সদালাপী ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন।
রোববার (১৮ আগস্ট) বাদ জোহর তাঁর নিজ গ্রামের বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তায়ালা মরহুম আব্দুল মোত্তালেবকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
