কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA) খানসামা ব্রাঞ্চের আয়োজনে সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে আয়োজিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা মাহিগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মাহবুবুর রহমান।
আশা খানসামা ব্রাঞ্চের ম্যানেজার সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম সরকার, এবিএম মিথুন এবং ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসক ডা. হাবিবা আক্তার রুবি প্রমুখ।
আয়োজকরা জানান, আশার সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি চিকিৎসা প্রদানের লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পটি ৯, ১০ ও ১১ নভেম্বর পর্যন্ত চলবে।
