কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা

IMG_20261110_184040

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বেকারিতে স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য বেকারি কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

Reporter: