কমলনগর থানা মাসিক পরিদর্শনে আসছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার

IMG-20260910-WA0002

​মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে তিনি এ পরিদর্শন সম্পন্ন করেন।
​পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কমলনগর থানার ফোর্সদের থাকার ব্যারাক, থানার বিভিন্ন স্থাপনা এবং দাপ্তরিক রেজিস্টারসমূহ ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি পরিদর্শন প্রতিবেদন বইয়ে তার পরিদর্শন সংক্রান্ত বিস্তারিত নোট লিপিবদ্ধ করেন।
​পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও পুলিশের সদস্যদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, এবং জনসেবা নিশ্চিত করা প পুলিশের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​এ সময় সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফরিদুল আলমসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter: