কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

IMG-20261114-WA0038

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ আব্দুল হাকিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার হরিচরণ লস্কর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে আব্দুল হাকিমকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে জিডিমূলে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, আব্দুল হাকিম ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন সময় আড়ালে থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter: