টেপামধুপুর ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির মাধ্যমিক শাখার অভিভাবক সদস্য নির্বাচিত হলেন মাও: আবুল কালাম

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচিত হলেন জামায়াতে ইসলামী টেপামধুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বাদল। রোববার গোপন ব্যালেটের মাধ্যমে তিনি ১৪৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেপামধুপুর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মোঃ আব্দুর রাজ্জাক দুলু পেয়েছেন ১৩৯ ভোট। দিনব্যাপী শান্তি পূর্ণ ভোট গ্রহন শেষে বিকাল সাড়ে চারটায় কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও প্রাইজিডিং অফিসার জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষনা করেন।

Reporter: