জাতীয় ছাত্র শক্তির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জাতীয় ছাত্র শক্তির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউনিয়া উপজেলা এনসিপি ও উপজেলা ছাত্রশক্তির যৌথ উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার বিকালে কাউনিয়া বাসস্ট্যান্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ সাইদুল ইসলাম। কর্মসূচিটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রশক্তির সংগঠক শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশক্তির সংগঠক সাব্বির হেসেন, আসাদুজ্জামান নূর, ওয়াজেদ আলী, সোলাইমান আলী সুজন ও হাসান আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে সংগঠনের আদর্শকে আরও সুসংহত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
