দিনাজপুরে আন-নুজুম ইসলামিক একাডেমির শিক্ষা প্রদর্শনী ও পাগড়ী প্রদান অনুষ্ঠান

0
IMG-20260808-WA0041

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা মোড়ের শাহ কমপ্লেক্সে আন-নুজুম ইসলামিক একাডেমির উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, আলোচনা সভা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পাগড়ী প্রদান। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

অনুষ্ঠানে আন-নুজুম ইসলামিক একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে শিক্ষার্থীদের পাগড়ী প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *