নাজিরপুরের বেলুয়া নদীতে জমজমাট ভেলা বাইচ, দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

0

ঘটনা স্থলের ছবি

1000106189

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটা সংলগ্ন বেলুয়া নাদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার যেতে বসা আবহমান রূপের এক ব্যতিক্রম কলা গাছের ভেলা বাইচ। 

কলা গাছের তৈরি ভেলা নিয়ে স্থানীয় যুবকদের এই প্রতিদ্বন্দিতা দেখতে নদীর দু’তীরে ভির জমায় হাজারো উৎসুক জনতা

কলা গাছের ভেলাগুলোকে রঙিন বেলুন, ফুল ও জাতীয় পতাকা দিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলেছে। বৈঠার তালে তালে প্রতিযোগীদের নদী পাড়ি দেওয়ার লড়াই এবং নদীর তীরে দাঁড়ানো দর্শকদের করতালি ও উল্লাসে পুরো এলাকা উৎসবে মেতে ওঠে।

শুধু নদীর তীরেই নয়, আশপাশের অসংখ্য ট্রলার, ছোট নৌকা ও ভাসমান বাজার এলাকা জুড়ে সকল বয়সের মানুষ এ আনন্দ উপভোগ করেন।

গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও জলাঞ্চলের চিরাচরিত জীবনযাত্রাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং গ্রামীণ বিনোদন জোগাতে স্থানীয় যুবক ও আয়োজক কমিটি এই ভেলা বাইচের আয়োজন করে।

একসময় যে মেলা, গ্রাম্য খেলাধুলা (কাবাডি, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট), কিংবা পিঠেপুলি ও নবান্নের উৎসব আমাদের শৈশবকে প্রাণবন্ত করে রাখত, সেগুলো আজ কেবলই স্মৃতি বা স্মৃতিকাতরতা।

আজকের এই উৎসবমুখর পরিবেশ যেন সেই পুরনো দিনগুলোকে আবার কিছুক্ষণের জন্য হলেও জীবন্ত করে তুলেছে। শৈশবের সেই নির্ভেজাল আনন্দ, ছুটোছুটি আর উৎসবের টান ফের অনুভব করতে পারাটা আসলেই অনেক বড় একটা প্রাপ্তি।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *