“বাংলাদেশ হিউম্যানরাইটস ফাউন্ডেশনের” মহাসচিবের ওমরাহ্ পালন শেষে দেশে প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
“বাংলাদেশ হিউম্যানরাইটস ফাউন্ডেশনের” (BHRF) সম্মানিত মহাসচিব জনাব ডি এ পারভেজ পবিত্র ওমরাহ্ পালন শেষে আজ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে (XY 673) সৌদি আরবের জেদ্দা কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪:০০ টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।এর আগে গত ১ আগস্ট ২০২৬ তারিখে ওমরাহ্ পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন। মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি পবিত্র ওমরাহ্-র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সেখানে তিনি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।বিমানবন্দরে পৌঁছালে “বাংলাদেশ হিউম্যানরাইটস ফাউন্ডেশনের” কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং ওনার পরিবারের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। সফলভাবে ওমরাহ্ শেষ করে সুস্থ শরীরে দেশে ফিরতে পারায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং যারা তাঁর জন্য দোয়া করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
