নাজিরপুরে ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস আটক, থানায় মামলা

0
1000108956

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮ বছর বয়সী মো. ইলিয়াস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার পুলিশ উপজেলার মধ্য ঝমঝনিয়া খেয়াঘাট সংলগ্ন চান মিয়ার চা দোকানের সামনে থেকে তাকে আটক করে। এ ঘটনায় নাজিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *