দোহারে হকারদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা

0

হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যাবসায়িক স্থান নির্ধারণ করেছে দোহার উপজেলা প্রশাসন। যাতে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমতে পারে।

uno13-1

uno13

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যাবসায়িক স্থান নির্ধারণ করেছে দোহার উপজেলা প্রশাসন। যাতে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমতে পারে। লটারির মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে দোকান বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) সকালে, দোহার উপজেলা মিলনায়তনে হকারদের সঙ্গে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দোকানের স্থান ও সিরিয়াল নির্ধারণ করা হয়। প্রতিটি দোকানের জন্য ৫ ফুট বাই ৮ ফুট জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। ৫০ জন হকারের মধ্য এ দোকান বরাদ্দ দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম। সভায় জানানো হয়, প্রধান সড়ক থেকে হকারদের সরিয়ে পৌরসভার নির্ধারিত স্থানে দোকান বরাদ্দ দেয়া হয়।
হকারদের উদ্দেশে ইউএনও মো. মাইদুল ইসলাম বলেন, হকারদের রুটি-রুজির কথা বিবেচনা করেই বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে। তবে সাধারণ পথচারীদের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে দোকান পরিচালনায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি খাবারের দোকানের সামনে নির্দিষ্ট ময়লার বিন রাখতে হবে। কেউ অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি করলে বা নির্ধারিত নিয়ম অমান্য করলে তাঁর দোকানের বরাদ্দ বাতিল করা হবে।
সভায় জানানো হয়, পুনর্বাসনের জন্য নির্ধারিত এসব স্থানের বিপরীতে পৌরসভা কোনো অতিরিক্ত ভাড়া নেবে না। কেউ অর্থ দাবি করলে বা অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানের বরাদ্দ বাতিল করা হবে। এ ছাড়া সরকারি প্রয়োজনে যে কোনো সময় বরাদ্দ করা স্থান পরিবর্তন করা হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি জয়পাড়া বাজারের ব্যস্ততম সড়ক থেকে অবৈধভাবে বসানো হকারদের দোকান উচ্ছেদ করে প্রশাসন। এতে সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য বিকল্প ব্যাবসায়িক স্থানের ব্যবস্থা করা হয়েছে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *