গাজীপুরের পিরুজালীতে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি ব্যাগ ও ৩০০টি ছাতা বিতরণ
বিশেষ প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পিরুজালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মোট ২৫০টি পরিবেশবান্ধব পাটের ব্যাগ এবং ৩০০টি ছাতা বিতরণ করা হয়।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: সাজ্জাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: আবদুল্লাহ-আল রাশেদী, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লি এবং সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও ছাতা তুলে দেওয়ার সময় শিক্ষা অর্জনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পাটের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
