বিশ্বনাথে আহত ইউপি চেয়ারম্যানকেদেখতে হাসপাতালে গেলেনমজলুম জননেতা জনাব এম ইলিয়াস আলী এমপির স্ত্রীতাহসিনা রুশদীর লুনা এমপি

IMG-20261002-WA0010

সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা

সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর। তিনি আজ শুক্রবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যানকে দেখতে যান। এসময় তিনি আহত ইউপি চেয়ারম্যানের শারীরিক ও চিকিৎসার খোজ খবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান।
এসময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তানিম, যুবদল নেতা ওয়াতিয়ুর রহমান আতিক, নূর আলী প্রমুখ।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী সফির আলীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত ৩০জন আহত হন। এরই মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে সিলেট ওসমানী হাসাপাতে ভর্তি করা হয়।

Reporter: