ঈদে মিলাদুন্নবীর দিনে জন্ম, দুই বছরে পা দিল সাবরিনা ইয়াসমিন শার্ফি
নিজস্ব প্রতিবেদক
আজ ১৬ সেপ্টেম্বর। পরিবারের কাছে দিনটি অন্যরকম আনন্দের। ২০২৪ সালের এই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দিনে জন্ম নেয় পরিবারের একমাত্র কন্যা সাবরিনা ইয়াসমিন শার্ফি। দেখতে দেখতে আজ সে দুই বছরে পা দিল।
সাবরিনার জন্মের পর থেকেই তার হাসি, কৌতূহল ও ছোট্ট ছোট্ট দুষ্টুমিতে পরিবারের আনন্দ যেন আরও বেড়ে গেছে। বাবা-মা ও পরিবারের সদস্যদের কাছে সে এখন ভালোবাসার কেন্দ্রবিন্দু, সবার আদরের ছোট্ট রাজকন্যা।
পরিবারের সদস্যরা জানান, সাবরিনার সুন্দর ভবিষ্যৎই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। তারা চান, বড় হয়ে সে একজন সৎ, আদর্শ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।
দ্বিতীয় জন্মদিন উপলক্ষে বাবা-মা তাদের একমাত্র কন্যার সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। একই সঙ্গে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও সাবরিনার জন্য দোয়া কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “মহান আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুস্থ ও সুন্দর জীবন দিন। তোমাকে একজন সৎ, আদর্শ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক ও রহমত দান করুন। আমিন।”
শুভ ২য় জন্মদিন, সাবরিনা ইয়াসমিন শার্ফি।
