কাউনিয়ায় সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা

IMG-20261117-WA0029

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুল হাসান।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাউনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা নাজনীন আখতার। প্রশিক্ষণ প্রদান করেন রংপুর সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ লিয়াকত আলী। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিদর্শক মোঃ মাজেদ তালুকদার ও মাহামুদুল হাসান।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির সম্পাদক সারওয়ার আলম মুকুল, মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিমূল রেজ্জা খান জুয়েল, কাউনিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির তারা এবং রনেসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আকরাম হোসেন অরেঞ্জসহ অন্যান্যরা।
প্রশিক্ষণে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। এ সময় রংপুর বিভাগে নির্বাচিত শ্রেষ্ঠ সমবায়ী আলিমূল রেজ্জা খান জুয়েলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহিদুল হাসানসহ অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কৃতিত্বের জন্য আকরাম হোসেন অরেঞ্জকে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সমবায় সমিতিগুলোর সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন এবং সমবায় কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reporter: