কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

IMG_20260905_184038

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাউনিয়া হাইস্কুল মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র‍্যালির পুরো এলাকা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের আহমেদ, সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ও সদস্য সচিব আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Reporter: