নৌযান শুমারি উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণ্যাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

IMG-20260817-WA0007

মোঃ নুরুল ইসলাম, লক্ষীপুর, প্রতিনিধির: তথ্য চিত্রে থাকছে বিস্তারিত,

দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজ প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ২০-২৯ আগস্ট ২০২৬ সময়ে নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হতে যাচ্ছে। নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা এবং শুমারিতে তথ্য প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আজ ১৭ আগস্ট ২০২৬ রোজ সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দুপুর ১২:৩০ ঘটিকায় শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালিতে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, লক্ষ্মীপুর উপজেলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, লক্ষ্মীপুরে জেলা পরিসংখ্যান অফিস এর উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, রামগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর নবী, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ে অফিসারগণ উপস্তিত ছিলেন।

লক্ষ্মীপুরে ২০ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে যাওয়া নৌযান শুমারিতে মোট ৫৬ জন গণননাকারী জেলার সকল ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন। তন্মধ্যে রামগতি উপজেলায় ২০ জন, কমলনগর উপজেলায় ১৯ জন, লক্ষ্মীপুরে সদর উপজেলায় ১০ ও রায়পুর উপজেলায় ৭ জন গণনাকারী তথ্য সংগ্রহ করবেন।

Reporter: