অনিশ্চয়তায় পরিবারকাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন

20261121_171519

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
ফ্যাসিষ্ট হাসিনা মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন(গেজেট নং১১৬৩) অবশেষে বিনা চিকিৎসায় চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে বুলেটের ছড়াবিদ্ধ শরীরে নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে বিনা চিকিৎসায় শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি । তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
তিনি হরিশ্বর বাঁধের পাড় গ্রামের সুরুজ মিয়ার পুত্র। শনিবার সকাল ১০টায় জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের জানাযা নামাজ কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার পর হলদি বাড়ি পাবলিক কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে।
জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষক, সাংবাদিক, সুধী, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। এর আগে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা তাঁর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিপ্লব হোসেনের স্ত্রী জানান তার স্বামী রংপুর শহরে জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১২ জুলাই পুলিশের গুলিতে আহত হন। তার স্বামীর শরীরে বুলেটের গুলির ছড়া আটকে ছিল। গুলিবিদ্ধ শরীর নিয়ে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি তার সু-চিকিৎসা নিতে পারেন নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে জানিয়েছিলেন তার ট্রমাটিক সমস্যার পাশাপাশি সিজোফেনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তার স্বামী জীবিত থাকা কালীন অনেক নেতা কর্মীকে ফোন দিয়ে চিকিৎসার জন্য সাহায্য কামনা করলেও কেউ সাড়া দেননি। এমনকি সরকারি কর্মকর্তাদের দারস্থ হয়েও চিকিৎসা সহায়তা পাননি তিনি।
সময়মত সঠিক সুচিকিৎসা পেলে তার স্বামী হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন।
ঝাল মুড়ি বিক্রেতা স্বামীর রোজগারে ৩ ছেলে ১ মেয়ের পড়ালেখা মায়ের ভরপোষন ও চলতো সংসার। কিন্ত এখন স্বামীর মৃত্যুর পর তার জীবন সংসার ও ছেলে মেয়েদের পড়ালেখার খরচ নিয়ে অনিশ্চিয়তায় পড়েছি।
বিপ্লব হোসেনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে সরকারি যত সুযোগ সুবিধা আছে তার ব্যবস্থা করবেন বলে আসস্থ করেন।
এলাকায় ফিরে জুলাই যোদ্ধা বিপ্লবের হোসেনের বাড়িতে গিয়ে দেখা করবেন বলে জানান।

Reporter: