কাউনিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি বের করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অংকন পাল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: এআর মামুন, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাহ উদ্দিন আহমেদ, প্রেসক্লাব কাউনিয়া সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিলরুবা ও পল্লী দারিদ্র কর্মকর্তা আফসানা খাতুন প্রমুখ।
