কুড়িগ্রামে নীলারাম স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

IMG-20260811-WA0030

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদরে অবস্থিত নীলারাম স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Reporter: