দক্ষিণ কেরানীগঞ্জে জিআর ফান্ডের চেক ও গাছের চারা বিতরণ

0

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এবং যে কোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ও সহায়তা প্রান্তিক জনগণের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

769318086_907255002441943_9186794550692977062_n

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

772889383_935927539536910_1962164910418664557_n

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এবং যে কোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ও সহায়তা প্রান্তিক জনগণের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকালে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাটিউশাস রিলিফ (জিআর)-এর আওতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক এবং ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বজনপ্রীতি মুক্ত ও স্বচ্ছ তালিকা প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, “আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে, সার্বিক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান— স্বজনপ্রীতি বা আত্মীয়-স্বজনকে প্রাধান্য না দিয়ে যিনি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, তাকে যেন সহায়তা দেওয়া হয়। অর্থাৎ যার প্রয়োজন সে যেন পায়, আর যার প্রয়োজন নেই তার পাওয়ার দরকার নেই।”
পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি স্থানীয় জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক ও গাছের চারা তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *