কুড়িগ্রামে সুরাইয়া জেরিন রনির সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম-৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সঙ্গে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
