খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

IMG-20261121-WA0010

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুমান তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানাধীন এম. এ. বারী সড়কে আশাবাদী সবুজবাগ জামে মসজিদ শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রুমান তালুকদারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুমান তালুকদার সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলা মোড়, ভাজা ওলার গলির বাসিন্দা। তার পিতা মৃত নুর মোহাম্মদ তালুকদার এবং মাতা রুনু বেগম।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Reporter: