খুলনার রূপসায় ফাঁকা গলিতে এক রাউন্ড গুলিবর্ষণ, এলাকায় পুলিশের পাহারা

IMG-20261124-WA0003

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের একটি ফাঁকা গলিতে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায়। তবে কে বা কারা কী কারণে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর বর্তমানে ওই এলাকায় পুলিশ পাহারায় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় এলাকায় কিছুটা উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা কাউকে আটক করার কোনো তথ্য পাওয়া যায়নি।

Reporter: