চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ২৮ বছরের যুবক

IMG-20261115-WA0001

মো:সাকিব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহ জামাল ওরফে নাহিদ (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) গ্রামে এ অভিযান চালানো হয়। আটক শাহ জামাল ওই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Reporter: