কৃষকের এক দাবি, ঋণ নয় অনুদান চাই, রংপুরে মানববন্ধন
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণ নয়, অনুদান ভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও রেলি কর্মসূচি পালন করছে রংপুর তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
ডপস ফাউন্ডেশন আয়োজনে প্রতিকি মানব বন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় কৃষক, নারী কৃষক, জেলে, স্থানীয় তরুণরা অংশ নেন। শাসছুল মাণ্টারের সভাপতিত্বে বক্তব্য দেন ড্পসের প্রধান নির্বাহী উজ্জল চক্রবর্তী নারী নেত্রী লিপিকা ইয়াসমিন, কুষি কলেজের ছাত্র মমিনুল ইসলাম,কৃষক আঃ হান্নান ও ডপস সংস্থার প্রকল্প সমন্বয়কারী সুবল মূখাজ্জি। লিপিকা ইয়াসমিন বলেন, কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন, রংপুরকে কৃষি অঞ্চল ঘোষনা করা। আয়োজকরা জানান, কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতি কৃষকের জন্য হতাশাজনক। কার্বন ব্রিফের বিশ্লেষণ উদ্ধৃত করে তাঁরা বলেন, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থের প্রতিশ্রুতি বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার থেকে নেমে ১ হাজার ১৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, অর্থাৎ কমেছে ৭১ শতাংশ। অভিযোজন অর্থ তিন গুণ করার প্রস্তাব আলোচ্যসূচিতেই ওঠেনি। কৃষি ও স্বাস্থ্য’ দিবসে খাদ্য ও কৃষির জন্য কোনো লক্ষ্য বা অর্থের ঘোষণা আসেনি বিশ্বের জলবায়ু অর্থের মাত্র ১ দশমিক ৭ শতাংশ উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছায়। সম্মেলনে বাংলাদেশের জন্য ৩ কোটি ডলার অনুদানের ঘোষণা এসেছে। ঋণ নয় বলে একে স্বাগত জানালেও তাঁরা বলেন, এটি দেশের বার্ষিক জলবায়ু-ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) মাত্র ০ দশমিক ২ শতাংশ। এসময় ড্পসের প্রধান নির্বাহী বলেন বাংলাদেশের কৃষক জলবায়ু সংকট তৈরি করেননি, কিন্তু এর ভার সবচেয়ে বেশি আয়োজনে কপ-৩১ নেতৃবৃন্দের কাছে দাবি ১. ঋণ নয়, অনুদান: উন্নত দেশগুলোকে বহুবর্ষী ও অনুদানভিত্তিক নতুন জলবায়ু অর্থের প্রতিশ্রুতি দিতে হবে; স্বল্পোন্নত দেশের অভিযোজন অর্থ পুরোপুরি অনুদান হতে হবে। ২. খাদ্য ও কৃষির স্থায়ী কর্মসূচি: অন্তত পাঁচ বছরের অর্থায়নসহ কর্মসূচি নিতে হবে, যেখানে কৃষক ও জেলে সংগঠনের আনুষ্ঠানিক অংশগ্রহণ থাকবে। ৩. নবায়নযোগ্য উৎসভিত্তিক বিদ্যুতায়ন: ‘৩৫ বাই ৩৫’ বিদ্যুতায়ন লক্ষ্যকে অন্তত ৭৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে হবে। ৪. অধিকারভিত্তিক ন্যায্য রূপান্তর: কৃষক, নারী কৃষক, বর্গাচাষি, কৃষি শ্রমিক, জেলে ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।
৫. ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুত অর্থ দ্রুত জমা দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলের কাছে সরাসরি সহায়তা পৌঁছাতে হবে। ৬. ঋণ বাতিল ও কৃষি পরিবেশ জলবায়ু-দুর্যোগে বিপর্যস্ত দেশের অন্যান বিদেশি ঋণ বাতিল করতে হবে; কার্বন বাজার নয়, কৃষি প্রতিবেশকে জলবায়ু সমাধান হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ সময় বাংলাদেশ সরকারের প্রতি আয়োজকদের প্রস্তাবের মধ্যে রয়েছে সম্মেলনের বাকি দিনগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থ ও কৃষি কর্মসূচি নিশ্চিত করতে সক্রিয় থাকা, ৩ কোটি ডলার অনুদানের প্রকল্প এলাকা ও উপকারভোগীর তথ্য প্রকাশ করা, গ্যাস বরাদ্দে সার উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া এবং কৃষক কার্ড, শস্যবিমা ও সামাজিক সুরক্ষায় বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও জেলেদের অন্তর্ভুক্ত করা। দেশের বিভিন্ন প্রান্তের ৩০টি নাগরিক সংগঠন এই প্রচারাভিযানে যুক্ত। প্রচারাভিযানের মূল স্লোগান: ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’।
