জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক পনির খন্দকার

0
Screenshot_2026_0809_225828

বিশেষ প্রতিনিধি: গৌরাঙ্গ বিশ্বাস

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তরুণ সাংবাদিক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক ভোরের আকাশ ও রাজধানী টেলিভিশনের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. পনির খন্দকার।

শুক্রবার (৮ আগস্ট) দিনভর নানা আয়োজন ও ফুলেল শুভেচ্ছায় কেটেছে তার জন্মদিন। সকাল থেকেই স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন। এছাড়া মুঠোফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানান।

মো. পনির খন্দকার ১৯৭৮ সালের ৮ আগস্ট গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের সম্ভ্রান্ত খন্দকার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করে সাংবাদিক পনির খন্দকার বলেন, “জন্মদিন সবার কাছেই একটি বিশেষ দিন। এই দিনে প্রিয়জনদের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতা পেতে সবাই প্রত্যাশা করেন। মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতটা ভালোবাসেন, তা কখনো কল্পনাও করিনি।”

এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাউদ্দিন আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মো. আশরাফুল হক (শিশির), গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, যুব নেতা ফারুক হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য মারুফ হাসান এবং দৈনিক খবর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মতিন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জানানো ব্যক্তিরা সাংবাদিক মো. পনির খন্দকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সুন্দর পথচলা কামনা করেন।

প্রতিবেদক:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *