ডেমরায় হিসনুল কোরআন একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

0
IMG-20260808-WA0043

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসনুল কোরআন একাডেমিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক গজল পরিবেশন করা হয়। পরে শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উস্তাদ ও অভিভাবকরা শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিশুদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কোরআনি শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তারা আরও বলেন, কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে হিসনুল কোরআন একাডেমির এ ধরনের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও এ প্রচেষ্টা আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি, দেশ ও জাতির শান্তি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *