তাহসিনা রুশদীর লুনাকে ফুল দিয়ে শুভেচ্ছা
সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্যকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
