দুই মাসের মধ্যে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি: সারজিস আলম

0
IMG-20260808-WA0059

শাহনেওয়াজ, ঢাকা জেলা প্রতিনিধি:

জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দীর্ঘ সময়ের এই সভা দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দলটির নেতা সারজিস আলম।

সারজিস আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের সব ইউনিটে এনসিপির ‘কমিটি পুনর্গঠন’ করা হবে।

পোস্টে আরও জানানো হয়, চলতি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে প্রার্থী ঘোষণা করবে দলটি। একইসঙ্গে এনসিপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা আয়োজন করা হবে।

স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা শুরু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

সারজিস আলম তার পোস্টে দলটির সাংগঠনিক বিস্তারের লক্ষ্য তুলে ধরে বলেন, খুব দ্রুত বাংলাদেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে—এমন প্রত্যাশা রয়েছে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *