প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
WhatsApp Image 2026-03-11 at 9.00.12 PM

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে রংপুরের কাউনিয়ায় প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও রংপুর জজ কোটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ, উপজেলা বিএপি’র সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সাংবাদিক সারোয়ার আলম মুকুল, প্রেসক্লাবের উপদেষ্ঠা আজাদ আনসারী, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, থানার এসআই মুনিবুল ইসলাম, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(মাকু)প্রধান নির্বাহী ও চেয়ারম্যান আলিমুল রেজা জুয়েল, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান প্রভাষক হুমায়ন কবির, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, সহ-সভাপতি আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিলসহ বিভিন্ন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর অন্যতম মাধ্যম। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে সাংবাদিকরা সমাজের সমস্যা, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা সাংবাদিকদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জনগণের কল্যাণ, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়য়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তরা।


ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া ও উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইমাম মোঃ মোত্তালেফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *