বিশ্বনাথে বিশ্ব শিক্ষক দিবস পালন

IMG-20261005-WA0021

সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা

সিলেটের বিশ্বনাথে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ব্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালী শেষে পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী ভূমি কমিশনার সিহাব বিন আমিন’র সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ’র পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, শিক্ষক ফারুক আহমদ, আল-আজম স্কুল এন্ড কলেজের প্রধান আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বৈরাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত, মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় বক্তার বলেন, শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মের গুনাবলী নৈতিকতা ও দেশ প্রেম গঠনে প্রধান ভূমিকা রাখেন। গুনি শিক্ষকগণই গড়ে তুলেন গুনি শিষ্য। এপেশার মর্যাদা গুরুত্ব সময়ের চেয়ে বহুগুন বেশি। বর্তমান যুগে শিক্ষাব্যবস্থার আধুকানায়ন গুনগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ সুযোগ সুবিধা মর্যদা নিশ্চিত করা জরুরী।

Reporter: