ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা গ্রেফতার
সিলেট জেলা প্রতিনিধি :
আব্দুল হামিদ রানা
সিলেট জেলা ওসমানীনগর উপজেলার সাজাপ্রাপ্ত আসামী উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। থাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমরুল চৌধুরী উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আখতারুজ্জামান চৌধুরীর ছেলে। তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসলিমা আক্তার চৌধুরীর ভাই।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
থাকে কারাগারে পাঠানো হয়েছে।
