ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে যুবকের লাশ উদ্ধার

IMG-20260824-WA0029

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ বাবুল হোসেন (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাবুল হোসেনকে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Reporter: