রংপুরে ওসিসি-এর কর্ম বিরতি ঘোষনা : ব্যাহত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেবা

0
IMG_20260724_144008

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ২০০০-২০০১অর্থ বছরের বাজেট থেকে শুরু হয় নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টসেক্টোরাল প্রোগ্রাম। এই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)। হাসপাতালে আগত নির্যাতিত ও ধর্ষণের শিকার নারী ও শিশুর ডিএনএ পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা, চিকিৎসা সেবা, আইনি সেবা, পূনর্বাসনসহ আরো নানাভাবে সহযোগিতা করে আসছে।

২০২৩সালে এই প্রোগ্রামটির স্থায়ী রাজস্ব বাজেটে স্থানান্তরের প্রায় ৮০% কাজ সম্পুর্ণ হলেও নানা আমলাতান্ত্রিক জটিলতায় অবশিষ্ট কাজটুকু সম্পূর্ণ কর সম্ভব হয়নি। প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী রাজস্ব করণের কাজ শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সম্মানি দেওয়ার কথা ছিল।

কিন্তু জানুয়ারী-২৬ সাল থেকে আমলাতান্ত্রিক জটিলতায় রাজস্বকরণের কাজ, আর্থিক সম্মানি ও অফিস খরচ প্রদান বন্ধ হয়ে যায়। বর্তমানে এ প্রোগ্রামের সকল কর্মকর্তা ও কর্মচারী আর্থিক দৈন্যতায় মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে নারী নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে একমাত্র প্রোগ্রামটির কর্মকর্তা ও কর্মচারী গণ জনবলসহ রাজস্বকরণ ও বকেয়া বেতন প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষনা করেছে। ফলে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারী ও শিশুর ডিএনএ পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা, চিকিৎসা সেবা, আইনি সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফরেনসিক ও ডিএনএ প্রতিবেদনের জন্য হাজারো মামলার অগ্রগতি স্থিমিত হয়েগেছে।

তাই মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত রাজস্বকরণের কাজ শেষ করে প্রোগ্রামটির কার্য সচল করতে বিনীত অনুরোধ করছি। এসময় ছিলেন আইন কর্মকর্তা- এডভোকেট মোছাঃ শাহীনা বেগম কম্পিউটার অপারেটর, বিফুল চন্দ্র বর্মণ নার্সিং ইনচার্জ- মোছাঃ জোসনা বেগম, পুলিশ কন্সটেবল- কুমকুক ও সেলিনা, দিলদার, সাহেরা, মাসুদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *