রাজিবপুরে মাদকসহ দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড

0

রাজিবপুর ও রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে হেরোইন সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের শফিউর রহমান শফির ছেলে মো. তপু এবং লাল মিয়ার ছেলে ফরহাদ হোসেন দিপু।

রাজিবপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ সেপ্টেম্বর ৫টা ৩০ মিনিটে রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের বারান্দা থেকে হেরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

1000189262-3

1000189262-2

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *