শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

IMG_20261126_184959

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা জীবিকা সুলতানা, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Reporter: