শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান এমপি আশফাকের

0

মজুরি কমিশন গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। চালানো হচ্ছে নৈরাজ্য, এ অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

abu6-1

abu5

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

মজুরি কমিশন গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। চালানো হচ্ছে নৈরাজ্য, এ অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বুধবার (৪ নভেম্বর, ২০২৬) সাভারের পোশাকশিল্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
খন্দকার আবু আশফাক বলেন, সরকার ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করেছে। শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণেও কাজ চলছে। এরপরও আন্দোলন অব্যাহত রাখার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, প্রকৃত শ্রমিকদের স্বার্থের বাইরে একটি মহল দেশের পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করা এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। যে কোনো মূল্যে পোশাকশিল্পের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তবে শ্রমিকদের ওপর কোনো ধরনের নির্যাতন হতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা জানান সংসদ সদস্য।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *