আলামিয়া মাদ্রাসার ভবন নির্মাণে খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের অনুদান
মোঃ আমিরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের আলামিয়া মাদ্রাসার ভবন নির্মাণের জন্য অনুদান প্রদান করেছে দিনাজপুর জেলা খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপ।
এ উপলক্ষে আলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মাহাবুব আহমেদ দিনাজপুর জেলা খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি জনাব তুষারের হাতে অনুদানের চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার ভবন নির্মাণে এ ধরনের সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেন, ভবন নির্মাণ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
