আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাতবার্ষিকীতে চণ্ডীপুরে আলোচনা ও দোয়া মাহফিল
পিরোজপুর প্রতিনিধি
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা শাখার আমীর মাওলানা আলী হোসেন ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি শাহজামান, উপজেলা সভাপতি মামুন হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জিয়ানগর থানা সভাপতি কে এম রাহাতুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
চণ্ডীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন, দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ড এবং তাঁর আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, আল্লামা সাঈদীর জীবন ও কর্ম মানুষের মাঝে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার চর্চায় অনুপ্রেরণা হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর আদর্শ ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
