কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ ০৯ আগস্ট ২০২৬, রবিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি মাতারবাড়ি পাওয়ার প্লান্ট হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।
কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
