কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0
IMG_20260805_214444

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিল শেষে কাউনিয়া বাসস্ট্যান্ড গার্লস স্কুল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতাউর রহমান হামিদী। এছাড়াও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম রেজা।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হজরত আলী।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *