কাউনিয়ায় নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং কাউনিয়া ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (কেওয়াইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সোহেল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পুলিশের উপপরিদর্শক (এসআই) রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা. আফসানা জাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুবঋণের চেক, সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
