কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0
IMG_20260720_171928

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ একতা বাজার আবাসন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনিসুর রহমানের বাড়িতে মাদক বিক্রির সময় হাতেনাতে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১,১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মুসলিমবাদ কোনিয়া গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *