কুড়িগ্রামের রাজিবপুরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
: মোঃ হাফিজুর রহমান : কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় আজ ২১ আগস্ট উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেসুর রহমানের নেতৃত্বে উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং কুড়িগ্রামের কৃতি সন্তান জনাব রুহুল কবির রিজভী আহমেদ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


