গৌরব আর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক।

IMG-20260901-WA0001

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:

গৌরব ও সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করেছে বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে দলটি।

দলের এ অসাধারণ সাফল্যে ‘মিছবাহ-মহোব্বত-নেছার প্যানেল’-এর পক্ষ থেকে খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠক ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় বলা হয়, বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের এই ঐতিহাসিক অর্জন বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে দলটি ক্রীড়াক্ষেত্রে নিজেদের সক্ষমতা ও ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের শুভকামনা জানিয়ে তারা বলেন, বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বনাথের সুনাম আরও বৃদ্ধি পাবে—এটাই প্রত্যাশা।

Reporter: