চর রাজিবপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

0
IMG-20260808-WA0056

মো. হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (৮ আগস্ট ২০২৬) তিনি কোদালকাটি ইউনিয়নের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীকে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি ও ভাঙন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *