জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে কাউনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
123

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ছাত্র শক্তির কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১ মার্চ) বিকেলে কাউনিয়ার তিস্তা ব্রিজ এলাকায় আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এনসিপির সংগঠক মোঃ রায়হান আহম্মেদ, আরেফিন রবিন, স্বপন আহমেদ এবং উপজেলা যুব শক্তির সংগঠক মোঃ শিপন আহম্মেদ হিমু।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রশক্তির সংগঠক শরিফুল ইসলাম ও সাব্বির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *