February 17, 2026

তপিকল বাজারে ধানের শীষের পক্ষে কাউনিয়া উপজেলা যুবদলের টানা গণসংযোগ

0
WhatsApp Image 2026-01-24 at 7.24.26 PM

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন জোরালো হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দিনের মতো কাউনিয়া উপজেলার তপিকল বাজারে উপজেলা যুবদলের নেতাকর্মীরা একযোগে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী কাউনিয়ার প্রাণকেন্দ্র তপিকল বাজার ও এর আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি ও মনু সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের কাউনিয়া শাখা উপকমিটির সাধারণ সম্পাদক শাহিন আলম, বালাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন বাপ্পী, বালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হৃদয়সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কাউনিয়া–পীরগাছা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তারা সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *